অহিদুল ইসলাম অভি | ১১:৪৫ পিএম, ২০২৫-০৯-২৫
মো: নাজিম আল হাসান
রাঙামাটি জেনারেল হাসপাতালে উচ্চ পর্যায়ের একটি পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উদ্যোগে বিসিসিএম তদারকি সফরের অংশ হিসেবে অতিরিক্ত সচিবের নেতৃত্বে এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।
রাঙামাটি পার্বত্য জেলায় যক্ষা, ম্যালেরিয়া ও এইডস নিয়ন্ত্রণ কার্যক্রম সরজমিনে মূল্যায়নের লক্ষ্যে আগত তদারকি কমিটি দুপুরে রাঙামাটি জেনারেল হাসপাতালের বিভিন্ন সেবা কার্যক্রম ঘুরে দেখে।
এ সময় পরিদর্শনকারী দলের নেতৃত্ব দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ব স্বাস্থ্য) শেখ মোমেনা মনি। তাঁর সাথে ছিলেন যুগ্ম সচিব মামুনুর রশিদ, উপসচিব মোঃ আব্দুল আজিজ, সিনিয়র সহকারী সচিব মোঃ মহিউদ্দিন আল হেলাল, স্বাস্থ্য অধিদপ্তরের এমবিডিসি পরিচালক ডা. মোহাম্মদ আলী হাবিব এবং এনটিপি’র মনিটরিং ও ইভালুয়েশন এক্সপার্ট ডা. আহমাদুল হাসান খান।
অতিথিগণকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানান রাঙামাটি জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ও এসডি, স্বাস্থ্য অধিদপ্তর (সংযুক্ত) ডা. কাইয়ুম তালুকদার এবং আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর খান। এ সময় হাসপাতালের সিনিয়র ও জুনিয়র চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে হাসপাতালের বিভিন্ন সেবা কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা, নতুন ভবনের কার্যক্রম এবং চলমান উন্নয়ন প্রকল্পসমূহ নিয়ে আলোচনা হয়।
পরিদর্শন শেষে অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি বলেন, “পার্বত্য অঞ্চলে যক্ষা, ম্যালেরিয়া ও এইডস নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার করার জন্য সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। মাঠ পর্যায়ের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা আন্তরিকতার সাথে কাজ করলে রোগ নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে। রাঙামাটি জেনারেল হাসপাতালের সেবা ও অবকাঠামোগত উন্নয়ন আমাদের আশা জাগায়। আমরা চাই, এখানকার মানুষ রাজধানীর মতো সমমানের স্বাস্থ্যসেবা পাবে।”
তিনি আরও বলেন, আজকের এ সফরের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ নীতিনির্ধারণে কাজে লাগানো হবে। সরকারের পাশাপাশি আন্তর্জাতিক সংস্থা ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ পার্বত্যাঞ্চলের স্বাস্থ্যখাতকে আরও শক্তিশালী করবে।
পরবর্তীতে যক্ষা, ম্যালেরিয়া ও এইডস নিয়ন্ত্রণ কার্যক্রম এবং রোগীদের প্রদত্ত সেবাসমূহ সরজমিনে ঘুরে দেখেন অতিথিবৃন্দ।
উচ্চ পর্যায়ের এ সফরের মাধ্যমে পার্বত্য অঞ্চলের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সেবা সম্প্রসারণ এবং রোগ নিয়ন্ত্রণ কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
মনির হোসেন : রাঙামাটি পৌর এলাকার নাগরিক সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে ‘বিশুদ্ধ বাতাসের শহর’ নামে একটি ফেসব...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পর্যটকবাহী গাড়িবহরে হামলা, আইনশৃঙ্খলা রক্ষà¦...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করে...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited